Tuesday, August 30, 2022

পাঁচ-এ পঞ্চবাণ- কাশফুল 

 


পাঁচ-এ পঞ্চবাণ- ৫

কাশফুল 

রাজকুমার ঘোষ ~ ৩০.৮.২২

 

ভোরের সূর্যের মৃদু আলোর পরশে

বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মধুর হরষে

জানান দিয়েছে মাগো তোমার আগমন

কাশফুলের বাহারে আনন্দে মাতে মন।

শুভ হোক প্রকৃতির নতুন বরষে।

-------------------------

পাঁচে পঞ্চবাণ--১

বৃষ্টির ছাঁট

রাজকুমার ঘোষ ~ ২৩.৮.২০২২

 

মন জুড়ানো এলোমেলো বৃষ্টির ছাঁট

স্মৃতির উৎস মধুর মিলনের সাথ

চাওয়া পাওয়ার হিসেব ক্ষুদ্র অতি

জীবনের চলাতে হবে তো গতি

বৃষ্টির ধারাপাতে দৃঢ় বাঁধা দু'হাত...

-------------------------------

পাঁচে পঞ্চবাণ-২

কথার ধার

রাজকুমার ঘোষ ~ ২৩.৮.২০২২

 

কিছু কথার আবহে কষ্টের আধার

বক্তার বলাতে রয়েছে ছুরির ধার

ক্ষতবিক্ষত মন যায় নাতো দেখা

অদৃশ্য রক্তপাত যেন গোপন লেখা

হৃদয়ের খাতায় অজস্র শব্দের বাহার

-------------------------------------------

পাঁচ-এ পঞ্চবাণ-৩

সামাজিক নয়

রাজকুমার ঘোষ

 

হিসাবের খাতায় পাবেনা কোনো খোঁজ

মোচ্ছব ফুর্তি সাথে অফুরান মহাভোজ

প্রতিদিনের জীবন যুদ্ধে ব্যতিব্যস্ত মন

স্রোতের প্রতিকূলে সামাজিক হবে কখন?

কঠিন সংগ্রাম করে লড়ছে হররোজ।।

-------------------------------

পাঁচ-এ পঞ্চবাণ-৪

প্রেমপত্র

রাজকুমার ঘোষ ~ ২৫.৮.২২


চোখটি তুলে তাকে প্রথমবারের দেখা

মনের কোণে ভালোলাগার রঙিন রেখা

উতলা হয়ে ওঠে ব্যকুল হৃদয়

কিভাবে জানাবে তাকে? মনে সংশয়

অবশেষে প্রেমপত্র, প্রথম হল লেখা।

---------------------------


No comments:

Post a Comment