Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Tuesday, August 30, 2022

পাঁচ-এ পঞ্চবাণ- কাশফুল 

 


পাঁচ- পঞ্চবাণ-

কাশফুল 

রাজকুমার ঘোষ ~ ৩০..২২

 

ভোরের সূর্যের মৃদু আলোর পরশে

বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মধুর হরষে

জানান দিয়েছে মাগো তোমার আগমন

কাশফুলের বাহারে আনন্দে মাতে মন।

শুভ হোক প্রকৃতির নতুন বরষে।

-------------------------

পাঁচে পঞ্চবাণ--

বৃষ্টির ছাঁট

রাজকুমার ঘোষ ~ ২৩..২০২২

 

মন জুড়ানো এলোমেলো বৃষ্টির ছাঁট

স্মৃতির উৎস মধুর মিলনের সাথ

চাওয়া পাওয়ার হিসেব ক্ষুদ্র অতি

জীবনের চলাতে হবে তো গতি

বৃষ্টির ধারাপাতে দৃঢ় বাঁধা দু'হাত...

-------------------------------

পাঁচে পঞ্চবাণ-

কথার ধার

রাজকুমার ঘোষ ~ ২৩..২০২২

 

কিছু কথার আবহে কষ্টের আধার

বক্তার বলাতে রয়েছে ছুরির ধার

ক্ষতবিক্ষত মন যায় নাতো দেখা

অদৃশ্য রক্তপাত যেন গোপন লেখা

হৃদয়ের খাতায় অজস্র শব্দের বাহার

-------------------------------------------

পাঁচ- পঞ্চবাণ-

সামাজিক নয়

রাজকুমার ঘোষ

 

হিসাবের খাতায় পাবেনা কোনো খোঁজ

মোচ্ছব ফুর্তি সাথে অফুরান মহাভোজ

প্রতিদিনের জীবন যুদ্ধে ব্যতিব্যস্ত মন

স্রোতের প্রতিকূলে সামাজিক হবে কখন?

কঠিন সংগ্রাম করে লড়ছে হররোজ।।

-------------------------------

পাঁচ- পঞ্চবাণ-

প্রেমপত্র

রাজকুমার ঘোষ ~ ২৫..২২


চোখটি তুলে তাকে প্রথমবারের দেখা

মনের কোণে ভালোলাগার রঙিন রেখা

উতলা হয়ে ওঠে ব্যকুল হৃদয়

কিভাবে জানাবে তাকে? মনে সংশয়

অবশেষে প্রেমপত্র, প্রথম হল লেখা।

---------------------------


Sunday, May 24, 2020

কবিতা - ভাষার লড়াই

রাজকুমার ঘোষ -

অস্তিত্বের সংকট; চলেছে লড়াই 
মৃত্যু বরণ করেছে কত তাজা প্রাণ 
মা'র কোল খালি করে শহীদ সন্তান 
সংগ্রামী সে লড়াই ইতিহাসে ঠাঁই। 

বাংলার পাশে ছিলো অসমিয়া ভাই 
বিভেদের জাঁতাকলে ভাষার সম্মান 
বিদ্রোহের আগুনে যা ছোঁড়ে মৃত্যুবাণ
বাংলা ভাষার তরে করি যে বড়াই। 

প্রাণ দিয়ে মান রাখে বাংলার মুখ 
হৃদয়ের মাঝে থাকে বাংলার ভাষা 
সৃষ্টির আনন্দে বাঁচে সকলের আশা। 
 
ভাষার ঐতিহ্য রক্ষা যেন সর্বসুখ
আগামীর প্রতিশ্রুতি মনে বাঁধে বাসা 
বিবাদের শেষ হোক; ভাষার সম্মুখ।

প্রকাশিতঃঃ- পদক্ষেপ পত্রিকা ( চুঁচুড়া)'২০১৯ এর এই সংখ্যার বিষয়ভাবনা ছিল— অমর ১৯।